আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রোজই প্রায় বিভিন্ন জনপ্রিয় তারকা তাঁদের মতামত প্রকাশ করছেন। বর্ষীয়ান অভিনেত্রী ‘লিলি চক্রবর্তী’ও (Lily Chakravarty) তারকা ভোটার হিসেবে সম্প্রতি সংবাদ মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার দেখতে চাই।” তাঁর মতে, মমতার ভালো কাজের ফলেই রাজ্যের মানুষ ভোট দেয়। যদিও তিনি নিজে রাজনীতি সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তবুও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতেই তিনি মমতাকেই পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে চান।
এছাড়াও লিলি চক্রবর্তী জানান, তিনি দল দেখে ভোট দেন, প্রার্থী দেখে নয়। তবে, যদি কখনও প্রার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা দেওয়া হয়, তিনি মনে করেন, এটা ভালোই হবে। এর মাধ্যমে বোঝা যাবে যে, প্রার্থী কতটা রাজনৈতিকভাবে সচেতন। তবে তাঁর মতে, নির্বাচনে জেতার পর পরীক্ষা প্রয়োজন নেই, কারণ যারা বিধায়ক হয়েছেন, তারা এই কাজের জন্য যথেষ্ট অভিজ্ঞ। তবে যদি কেউ নতুন হন, তাহলে প্রশিক্ষণ বা পরীক্ষার প্রয়োজন পড়তে পারে।
লিলি চক্রবর্তী আরও জানান, তিনি নিজে রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না। তবে, যদি কখনও বিধায়ক হতে হয়, তিনি চান, রাজ্যের যুবসমাজ যেন চাকরি পায় এবং শিল্পীদের জন্য কিছু ভালো কাজ হয়। বর্তমান ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে তিনি চিন্তা প্রকাশ করেন, যেখানে অনেক শিল্পী কাজের অভাবে সংকটে রয়েছেন। তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে কিছু পরিবর্তন হলে ইন্ডাস্ট্রির জন্য এটি একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিন লিলি চক্রবর্তী বলেন, “বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি রোধ করা সহজ নয়।” তিনি কোনোভাবেই ভোটপ্রক্রিয়া বা সমাজের বর্তমান অবস্থা নিয়ে চিন্তা করতে চান না। তার মতে, সামাজিক দুর্নীতি রোধ করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “ভোট নিয়ে তেমন কিছু ভাবনা আমার নেই, তবে আমাদের সমাজের পরিবেশ যে তেমন ভালো নয়, তা সবাই জানে।” অভিনেত্রী দলের বদল নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি মনে করেন, যারা বারবার দল বদলান, তারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এটি করেন।
আরও পড়ুনঃ “ওর বেঁচে ফেরাটাই যেন অভি’শাপে পরিণত হয়েছে” শাড়ি পরেও ঠিক আছে, তাই অকারণে কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে? রাহুলের মৃ’ত্যুতে শ্বেতা মিশ্রকে নিয়ে উত্তপ্ত বিতর্ক, পাশে দাঁড়ালেন অনিন্দিতা রায়চৌধুরী!
নতুন দলগুলো যেন তাঁদের প্রার্থীদের প্রতি আরও মনোযোগী হয় এবং যারা দল বদল করেন, তাদের খারিজ করে দেয়। লিলি আরও বলেন, সমাজের উন্নতির জন্য দেশজ সংস্কৃতি ও সমান অধিকার এগিয়ে আনা প্রয়োজন, তবে উন্নয়নই সবার আগে আসা উচিত। তার মতে, দেশের সংস্কৃতি আমাদের শিকড়ে গভীরভাবে থাকা উচিত, তাই আলাদাভাবে তার কথা বলার প্রয়োজন নেই। আপনারাও কি অভিনেত্রীর মতাদর্শের সঙ্গে সহমত?






